‘মেসিকে মানানোর চেষ্টায় আছি’

মেসির বিদায়ের ঘণ্টা বাজছে। ঠিক এমন সময়ে বার্সেলোনায় যোগ দিলেন ফ্রান্সিসকো ট্রিনকাও।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টুইট পোস্টের মাধ্যমে পর্তুগীজ ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর তথ্য দেন বার্সা প্রেসিডেন্ট।

২০ বছর বয়সী ফ্রান্সিসকো পর্তুগীজ লিগের দল ব্রাগার হয়ে খেলেছেন। পর্তুগাল অনূর্ধ্ব ১৭ থেকে ২১ দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
চুক্তি সম্পন্নের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বার্সার পরিচালক র‌্যামন প্ল্যানেস।
সম্প্রতি এরিক আবিদালকে ছাটাই করে তাকেই গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দিয়েছে কাতালান দলটি।

Comments (0)
Add Comment