মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রম্প সচারচার আড়ালে-অন্তরালে থাকতেই পছন্দ করেন।
প্রকাশ্যে তাঁকে খুব একটা দেখা যায় না। তবে এবার স্বামীর জন্য ভোটের প্রচার করতে প্রকাশ্যে ভাষণ দিলেন তিনি।
ভোটারদের কাছে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবার আবেদনও জানালেন৷
রিপাবলিকান দলের সম্মেলনের দ্বিতীয় দিনে দেওয়া ভাষণে মেলানিয়া সেই সঙ্গে করোনা মহামারি ও বর্ণবাদের মতো কিছু প্রাসঙ্গিক বিষয়ও তুলে ধরলেন৷
নির্বাচনের আর ৭০ দিন বাকি৷
বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী ট্রাম্প কোণঠাসা হয়ে পড়েছেন৷
প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন জনপ্রিয়তার বিচারে তাঁর তুলনায় বেশ এগিয়ে রয়েছেন৷
এই অবস্থায় ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প৷