রিপাবলিকানদের আনুষ্ঠানিক মনোনয়নে ডোনাল্ড ট্রাম্পের সম্মতি

বর্ণবাদ ও করোনা মহামারির কারণে তীব্র সমালোচনার মুখে থাকা ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রিপাবলিকানদের আনুষ্ঠানিক মনোনয়নে সম্মতি দিলেন।
এরপর তার বক্তব্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট।

গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের সমাবেশে ট্রাম্প জনগণকে সতর্ক করে বলেছেন, তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বাইডেন ‘আমেরিকান মাহাত্ম্য’ ধ্বংস করে দিতে চান।
সাবেক এই সেলেব্রিটি রিয়েল এস্টেট ডেভেলপারের দাবি, যুক্তরাষ্ট্র ঘিরে তৈরি হওয়া সংকট বাইডেন প্রেসিডেন্ট হলে আরও বাড়বে।

Comments (0)
Add Comment