যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৩২ শতাংশ

করোনা মহামারি সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে ফেলেছে শীর্ষ অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৩১ দশমিক ৭ শতাংশ।
এসময়ে বিশ্ব অর্থনীতির জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৩২ দশমিক ৯ শতাংশ। জিডিপি’তে এ ধ্স ১৯৪৭ কিংবা ১৯৫৮ সালের পর সর্বোচ্চ।
সেসময় যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি কমেছিলো ১০ শতাংশ।

ব্যবসায়িক কার্যক্রম অনেকেদিন ধরেই প্রায় প্যারালাইজড থাকায় লাখ লাখ মানুষ এখনো বেকার।
বৃহস্পতিবারও (২৭ আগস্ট) নতুন করে ১০ লাখ মানুষ বেকারভাতার জন্য আবেদন করেছে।
দেশটির শ্রম অধিদপ্তর জানায়, এই নিয়ে ২৩ সপ্তাহে ২২ বারের মতো বেকার সংখ্যা এক সপ্তাহেই ১০ লাখের ওপরে উঠলো।

Comments (0)
Add Comment