ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়ে ১৪

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাসে ঘূর্ণিঝড় লরার তাণ্ডবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম শুক্রবার এই তথ্য দিয়েছেন।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস তার রাজ্যে অন্তত ১০ জনের মৃত্যুর খবর দিয়েছেন।

তাদের মধ্যে অর্ধসংখ্যক মৃত্যু হয়েছে কার্বন মনোঅক্সাইড উৎপাদনকারী পোর্টেবল জেনারেটরের বিষাক্ত গ্যাসের কারণে।
চারজন মারা গেছেন ঘরের উপর ভেঙে পড়া গাছের চাপায়। ঝড়ের কারণে নৌকা ডুবে মৃত্যু হয়েছে বাকি জনের।

শুক্রবার সাড়ে চার লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে জানিয়েছে পাওয়ারআউটেজ ডট ইউএস সাইট।

Comments (0)
Add Comment