বর্ণবাদবিরোধী বিক্ষোভের শহরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে শ্বেতাঙ্গ পুলিশ গুলি করায় মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য বিক্ষোভে ফুঁসে উঠেছে।
এক সপ্তাহ ধরে চলা এই সহিংস বিক্ষোভে কেনোশা শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চরম উত্তেজনার মধ্যেই এই শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার কেনোশা সফর করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি এবং বিক্ষোভের ক্ষয়ক্ষতির নিরূপণ করবেন।

গত ২৩ আগস্ট শ্বেতাঙ্গ এক পুলিশ পেছন থেকে ব্লেককে সাতটি গুলি করে। তাতে গুরুতর আহত হয়েছেন এই কৃষ্ণাঙ্গ। কোমড়ের নিচ থেকে অবশ হয়ে গেছে তার।
আবার তিনি হাঁটতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে আইনজীবীরা।
গুলির ওই ঘটনার পর থেকে পুরো শহরে বিক্ষোভ চলছে, দোকানপাট ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগও করা হয়েছে।

Comments (0)
Add Comment