‘কমলার চেয়ে আমার মেয়ে অনেক বেশি যোগ্য’

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন রানিংমেট হিসেবে মনোনীত করেছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে।
তবে বাইডেনের এই সিদ্ধান্ত পছন্দ হয়নি রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের।
কমলাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ‘অযোগ্য’ বলে বসলেন তিনি।
এমনকি যোগ্যতার নিরিখে কমলার চেয়ে তাঁর মেয়ে ইভাঙ্কা ঢের এগিয়ে বলে দাবি করলেন ট্রাম্প।

শুক্রবার নিউ হ্যাম্পশায়ারে প্রচার সমাবেশের বক্তৃতায় ট্রাম্প বলেন, জো বাইডেনের রানিংমেট কমলা একেবারেই অযোগ্য।
এমনকি কমলার চেয়ে আমার মেয়ে ইভাঙ্কা অনেক বেশি যোগ্য। সমাবেশে বাইডেনের চেয়ে কমলাকে বেশি আক্রমণ করতে দেখা যায় ট্রাম্পকে।

Comments (0)
Add Comment