লিওনেল মেসিকে লা লিগার সতর্কবার্তা

লিওনেল মেসি-বার্সা ইস্যুতে আবারো নাটকীয় মোড়। এবার এই ইস্যুতে মুখ খুলেছে লা লিগা কর্তৃপক্ষও। তারা একটি সতর্কবার্তা পাঠিয়েছে লিওনেল মেসিকে।
তারা জানিয়ে দিয়েছে, স্পেন ছাড়তে হলে রিলিজ ক্লজের পুরো ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করেই যেতে হবে ক্ষুদে জাদুকরকে।

ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর থেকেই প্রতি মুহূর্তে নতুন নতুন তর্ক-বিতর্কের জন্ম হচ্ছে।
পুরো ফুটবল দুনিয়ার চোখ এখন কাতালানদের দিকে। এরইমধ্যে গেল ২৪ ঘন্টায় স্প্যানিশ গণমাধ্যমের খবরে ঘটনা ভিন্ন মোড় নেয়।

Comments (0)
Add Comment