শাবির শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের জন্য পাবেন ফ্রি এমবি

করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে বন্ধ আছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস। চরম দুশ্চিন্তায় আছেন শিক্ষার্থীরা।
কবে খুলবে বিশ্ববিদ্যালয় আর কবেই বা হবে পরীক্ষা?
শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে ইতোমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস শুরু করেছে।
আর এই অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে সাড়া মিলেছে এমনটা দাবি করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে রিভিউ ক্লাসের ব্যবস্থা করে সকলের মতামতের ভিত্তিতে নেওয়া হবে পরীক্ষা।
হবে না কোনও সেশন জট।

Comments (0)
Add Comment