২০০ শতাংশ বেড়েছে ব্যক্তিগত বিমানে ভ্রমণ!

করোনাকালে সবচেয়ে বেশি হোঁচট খেয়েছে বিমান শিপ্ল।
এ সময় বন্ধ ছিল এক দেশের সাথে অন্য দেশের যাতায়াত। তবে সব দেশেই এখন আবার নতুন করে বিমান চলাচল শুরু হয়েছে।
কিন্তু ব্যক্তিগত বিমানে ভ্রমণ করার প্রবণতা বেড়েছে প্রায় ২০০শতাংশ।
আমিরাত ভিত্তিক ব্যক্তিগত বিমান পরিচালনাকারী সংস্থা জেটেক্স- এর প্রধান আদেল মারদিনি জানান গত কয়েক মাসে তাদের যাত্রী ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
যাদের মধ্যে ৭০% যাত্রী আগে বাণিজ্যিকভাবে পরিচালিত যাত্রীবাহী বিমানের প্রথমশ্রেণী বা ব্যবসায়িক শ্রেণীর ফ্লাইটে চলাচল করতেন।
নিরাপত্তা ও প্রশান্তির কথা চিন্তা করে দিন দিন যাত্রী বাড়ছে ব্যক্তিগত বিমানের।
পরিবারের সদস্য, বন্ধু কিংবা কোম্পানীর পক্ষ থেকে সবাই শেয়ার করে খরচ বহনের চিত্রও দেখা যাচ্ছে।

Comments (0)
Add Comment