১১বছর পর ফের চালু হচ্ছে কলকাতা-লন্ডন ফ্লাইট

মহামারির সময়ে পর পর খারাপ খবরে ক্রমশ তলানিতে চলে গিয়েছিল ভারতের কলকাতা বিমানবন্দর।
ঠিক তখনই কলকাতা বিমানবন্দরের জন্য অক্সিজেন নিয়ে এল কলকাতা-লন্ডন রুটের ফ্লাইট।
শিল্পপতি এবং বিশেষজ্ঞদের মতে, বাম আমলের শেষ দিকে বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা-লন্ডন ফ্লাইট।
সেই ফ্লাইট ফেরত আসায় শিল্প মানচিত্রের দিক থেকেও লাভবান হবে কলকাতা।

শুধু তা-ই নয়, করোনার জন্য লকডাউন এবং বিভিন্ন নিয়মবিধির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের বিমান পরিবহণ শিল্প।
সম্পূর্ণ লকডাউন উঠে যাওয়ার পরেও বিমান পরিষেবা এখনও সে ভাবে শুরু করা যায়নি।
এই অবস্থায় কলকাতা-লন্ডন উড়ান নিঃসন্দেহে নয়া অক্সিজেন আনবে বলে মনে করা হচ্ছে।

Comments (0)
Add Comment