বার্সেলোনাতেই মেসি!

আগের দিন ইউসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে বৈঠকে কোনো ফায়সালাই নাকি হয়নি।

হোর্হে মেসি ছেলের ক্লাব ছাড়ার দাবিতে অনড় ছিলেন, ওদিকে বার্সেলোনা বোর্ডও নিজেদের অবস্থান থেকে একচুলও নড়ছিল না।

লিওনেল মেসিকে তারা ছাড়তেই রাজি নয়। তবে কাল সকাল থেকেই ঘটনায় ‘ইউ টার্ন।’

মেসির ব্যুরো ফ্যাক্স পাঠানোর খবর প্রথম দেওয়া ‘টিওয়াইসি স্পোর্টস’-এর সাংবাদিক মার্তিন আরেভালো টুইটারে লিখলেন, ‘আরো এক বছর বার্সাতেই থেকে ২০২১-এ মেসির ফ্রি ট্রান্সফারের সম্ভাবনা প্রবল। আর্জেন্টাইন এখন তেমনটাই ভাবছেন।’

Comments (0)
Add Comment