বিদেশি বিমান সংস্থাগুলোর আয় নেওয়ার প্রক্রিয়া সহজ হলো

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি বিমান সংস্থাগুলোর আয় নিজ দেশে নেওয়া সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এখন থেকে টিকিট বিক্রি এবং কার্গো পরিবহন বাবদ আদায় করা অর্থের প্রয়োজনীয় ব্যয় সমন্বয়ের পর অবশিষ্ট টাকা বিদেশে প্রেরণযোগ্য হবে।
আগে উড্ডয়ন ছাড়া অর্থ বিদেশে প্রেরণের সুযোগ ছিল না।
তবে আদায় করা অর্থ বিদেশে প্রেরণের আগে টিকিটের অর্থ রিফান্ড বাবদ ১০ শতাংশ অর্থ সঞ্চিতি রাখতে হবে।

Comments (0)
Add Comment