অসন্তুষ্টি নিয়েই বার্সেলোনায় থাকছেন মেসি

সুন্দর গল্পটার কুৎসিত সমাপ্তি হলো না।
মেসির দাবি ছিল বার্সেলোনার সঙ্গে চুক্তির বেড়াজাল থেকে মুক্ত হয়ে গেছেন তিনি।
আর বার্সেলোনার দাবি, অন্য ক্লাবে গেলে ৭০০ মিলিয়ন ইউরো দিয়েই যেতে হবে। এর ফায়সালা হতে পারত আদালতেই।
কিন্তু যে ক্লাব এত কিছু দিয়েছে, শূন্য থেকে বানিয়েছে তারকা—তাঁদের কিভাবে আদালতে নেবেন মেসি? অনিচ্ছা নিয়েই তাই চুক্তির বাকি বছরটা বার্সেলোনায় খেলার কথা জানালেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

Comments (0)
Add Comment