‘স্বাস্থ্য ব্যবস্থা ভালো বিধায় করোনায় মৃত্যু কম’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো আছে বিধায় দেশের অথনৈতিক চাকা সচল রয়েছে।
যার ফলে চীনের মতো কোনো তাবুতে করোনা রোগী রাখতে হয় নাই। রাস্তা-ঘাটে রোগী মরতে দেখতে হয়নি।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বাজারের তিনটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনার ভ্যাকসিনের ব্যবস্থা আছে। বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে।

Comments (0)
Add Comment