ভাইয়ের পর গ্রেপ্তার হতে পারেন রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার মাদক সেবনের বিষয়টি সামনে এসেছে।
এর সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার হতে পারেন তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

রোববার জিজ্ঞাসাবাদের জন্য এই অভিনেত্রী তলব করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
এরপরই তাকে গ্রেপ্তার করা হতে পারে।
একটি সূত্র জিনিউজকে জানিয়েছে, সোমবার (৭ সেপ্টেম্বর) রিয়াকে গ্রেপ্তার করতে পারে এনসিবি।

এখন পর্যন্ত এই মামলায় ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রিয়ার বাড়িতে অভিযান চালায় এনসিবি।
এরপর রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী এবং সুশান্তের সাবেক হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করা হয়।

Comments (0)
Add Comment