‘ট্রাম্প হেরে গেলে ক্ষমতা ছাড়তে চাইবেন না’

ট্রাম্প যদি আসন্ন নির্বাচনে হেরে যান তাহলে তিনি ক্ষমতা ছাড়তে চাইবে না বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেসের সিনেটর বার্নি স্যান্ডার্স।

শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
বার্নি স্যান্ডার্স মার্কিন কংগ্রেস এবং গণমাধ্যমগুলোকে ট্রাম্পের ক্ষমতা না ছাড়া ঘটনা প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, এটি কোনও অলস মস্তিষ্কের চিন্তা-ভাবনা নয় বরং দুজন ট্রাম্পই এমন ইঙ্গিত দিয়েছেন।
এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ট্রাম্প কিছুদিন আগে দেয়া তার এক বক্তৃতায় বলেছেন, ‘এই নির্বাচনে তারা আমাদেরকে শুধুমাত্র কারচুপির মাধ্যমে হারাতে পারে।’

Comments (0)
Add Comment