বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়ান পেসার মিচ ক্লেডন। তার কাউন্টির দল সাসেক্স তাকে নিষিদ্ধ করেছে।
আগস্টে মিডলসেক্সের বিপক্ষে কাউন্টির ম্যাচ চলাকালিন বল সাইন করতে স্যানিটাইজার ব্যবহার করেন এ পেসার।
প্রাথমিক তদন্তের পর তাকে সরিয়ে নেয় সাসেক্স। আনুষ্ঠানিক অভিযোগ আসার পর গভীর তদন্ত করে ক্লাবটি।
শেষ পর্যন্ত নিষিদ্ধই হন এ ক্রিকেটার।
সাসেক্স এক বিবৃতিতে বলেন, ‘মিচ ক্লেডনকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের বিধিনিষেধ অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে।
আমাদের হয়ে মিডলসেক্সের বিপক্ষে বোলিংয়ের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছিল ক্লেডন।‘