অর্থ উপার্জনে এয়ারলাইন্সগুলো ছোট ব্যবসায় নেমেছে

সঙ্কট উত্তোরণে অর্থ উপার্জনের তাগিদে ছোট ব্যবসায় হাত দিয়েছে এয়ারলাইন্সগুলো। কারণ করোনার খাদে পড়ে এয়ারলাইন্সগুলোর আত্মনিয়ন্ত্রণ হারানোর মতো অবস্থা। যাত্রীদের কাছে তারা সতেজ শাকসবজি থেকে শুরু করে বাদাম কিংবা পাজামাও বিক্রি করছে তারা। এমনকি সরকারি প্রণোদনা পাওয়ার পরও তারা খরচ কাটছাট করছে। এয়ারলাইন্সগুলোর বিমান বহর এখন বেকার পড়ে আছে।

এভিয়েশনে বাণিজ্য আগের অবস্থায় ফিরতে কমপক্ষে আরও একবছর লাগবে এবং এ সময়ের মধ্যে বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যাবে। খবর ব্লুমবার্গের।

অস্ট্রোলিয়ার কান্তাস এয়ারওয়েজ এন্টার্কটিকা ভ্রমণ উপলক্ষে ফ্লাইট চালু করেছে। লক্ষ্য একটাই অর্থ উপার্জন। এজন্য তারা বোয়িংয়ের ড্রিমলাইনার্স ভাড়া নিয়েছে। এর মাধ্যমে তারা এন্টার্কটিকার বরফ অঞ্চল যাত্রীদের ভ্রমণ করাতে চায়। এন্টার্কটিকা ফ্লাইট নভেম্বর ও ফেব্রুয়ারির মধ্যে সাতবার চলাচল করবে। ১২ থেকে ১৪ ঘণ্টার এ ফ্লাইটের খরচ পড়ছে ৭৯৯৯ মার্কিন ডলার।

ব্যবসা বাঁচাতে পায়জামা কিংবা বাদাম বিক্রি করছে কান্তাস এয়ারলাইন্স। তারা যাত্রীদের জন্য ১০ হাজার সেট পায়জামা তারা বিক্রির জন্য রেখেছে। প্রতিটি সেটের দাম ২৫ ডলার। এছাড়া ফ্লাইটে হ্যান্ড ক্রিম, টি ব্যাগ, চকোলেট বিস্কুট ইত্যাদি বিক্রি করা হচ্ছে।

কানাডার এয়ার নর্থ ফ্লাইটে খাবার বিক্রি করছে। ৪৩ বছরের পুরনো এই এয়ারলাইন্সটি হোম ডেলিভার হিসেবে খাবার সরবরাহে নেমেছে। ৯ কানাডিয়ান ডলারে তারা বিফ পট পাই বিক্রি করছে। ১৩.৯৯ ডলারে বিক্রি করছে বিশেষ ধরনের কেক। গ্রাহকরা একবারে ২০টির বেশি প্রিকুকড এবং ফ্রোজেন মিলস অর্ডার করতে পারছে। ১০ ডলার বহন খরচে তারা নিকটতম শহরেও খাবার পৌঁছে দিচ্ছে। থাই এয়ারওয়েজ ব্যাংককে তাদের সদর দফতরে রেস্টুরেন্ট খুলেছে।

জাপানের এএনএ হোল্ডিংস সংক্ষিপ্ত ভ্রমণ ফ্লাইট চালাচ্ছে। হাইওয়ান রিসোর্ট দেখাতে টোকিও-হনলুলু রুটে তারা একটি ফ্লাইটে ৩০০ যাত্রী করে তুলছে। ৯০ মিনিটের এই ভ্রমণে ক্রুরা মাস্ক ও হাইওয়ান জামা পরে যাত্রীদের কাছে পানীয় বিক্রি করছে। তাইওয়ানের এভা এয়ারওয়েজ বাবা দিবসে বিশেষ ফ্লাইট পরিচালিত করে। এ ভ্রমণে ফ্লাইটের ৩০৯ সিটের সব আসন পূর্ণ হয়ে যায়। যাত্রীদের কাছে শাকসবজি ও তাজা ফল বিক্রি করছে এয়ারএশিয়া। বিশেষ ব্যবস্থায় মালয়েশিয়ান কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা আলু, পাকচই, আনারস ও মুরগিও বিক্রি করছে তারা।

এয়ারলাইন্সছোট ব্যবসাজাপান
Comments (0)
Add Comment