ভাসানচরে নিজেদের আবাস্থল দেখছেন রোহিঙ্গা নেতারা

রোহিঙ্গাদের জন্য তৈরি করা আবাসন থাকার উপযোগী কিনা তা দেখতে রোহিঙ্গা নেতাদের একটি দল নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর পরিদর্শনে এসেছে।

শনিবার বিকেলে নৌবাহিনীর সদস্যদের সহযোগিতায় দুইজন মহিলাসহ ৪২ জনের একটি টিম ভাসানচর পরিদর্শন আসেন।
ভাসানচরে তিনদিন অবস্থান করার কথা রয়েছে এই প্রতিনিধি দলের।
শনিবার সকালে কক্সবাজার কুতুপালং উখিয়া শরণার্থী শিবির থেকে রওয়ানা দেন তারা।
পরে নৌবাহিনীর সহযোগিতায় ভাসানচর পৌঁছেন।
সেখানে তাদের জন্য তৈরি করা হয়েছে স্বপ্নপুরী নামে আশ্রয়ণ প্রকল্প।

Comments (0)
Add Comment