৩৫ কোটি রুপি বাজেটের সিনেমা মুক্তির প্রথম দিনে ১১.৯৪ কোটি রুপি আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করে। দ্বিতীয় দিনেও তুলে নেয় ১১.১৩ কোটি রুপি।
রোববার তৃতীয় দিনে আয় বেড়ে যায় সিনেমাটির। এদিন সিনেমাটি বক্স অফিসে তুলে নেয় ১৫.৫১ কোটি রুপি। এবং প্রথম উইকেন্ডেই সিনেমাটির নিট আয় গিয়ে দাঁড়ায় ৩৮.৫৮ কোটি রুপি।
সোমবার আয় ছিল কিছুটা কম। এদিন ৬.৭২ কোটি রুপি আয় করে বাঘি। মঙ্গলবার এবং বুধবার সিনেমাটি যথাক্রমে ৫.৭৭ এবং ৪.৬২ কোটি রুপি আয় করে। ছয় দিনে সিনেমাটির নিট আয় দাঁড়ায় ৫৫.৬৯ কোটি রুপি। যা টাইগার শ্রফের প্রথম সিনেমা হিরোপান্তির সর্বমোট আয়ের সমান।
ধারণা করা হচ্ছে প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির আয় গিয়ে দাঁড়াবে ৬০ কোটি রুপি। দেশের পাশাপাশি বিদেশে সিনেমাটি তুলে নিয়েছে ১০.৮২ কোটি রুপি।