মার্কিন যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ বাড়ি ছেড়ে পালাচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে অব্যাহত দাবানলে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।
দাবানলের তাণ্ডবে অরেগন অঙ্গরাজ্যের ১০ শতাংশ অর্থাৎ ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন জানিয়েছে রাজ্যের জরুরি বিভাগের কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চলে ১’শর বেশি স্থানে দাবানল অব্যাহত রয়েছে।
ক্যালির্ফোনিয়া, অরেগন এবং ওয়াশিংটন রাজ্যে গরম বাতাস আর উচ্চ তাপমাত্রায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
বিবিসি তাদের খবরে বলছে, দগ্ধ হয়ে শুধু ক্যালির্ফোনিয়াতেই এ পর্যন্ত ১০ জন মারা গেছেন।

Comments (0)
Add Comment