ধেয়ে যাচ্ছে হারিকেন ‘স্যালি’

একদিকে ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় রাজ্যগুলো।
অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘স্যালি’।
একই ভূ-খণ্ডের দুই প্রান্তে প্রকৃতির এ বিপরীত চিত্র জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডা, মিসিসিপ্পি এবং আলাবামা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘স্যালি’।
সামুদ্রিক ঝড়টি এরইমধ্যে ক্যাটাগরি-২ শক্তি সঞ্চয় করেছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে উপকূলে আঘাত হানতে পারে।
এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।
এর প্রভাবে অন্তত ৩০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।

Comments (0)
Add Comment