অবশেষে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ!

সব অনিশ্চয়তা কেটে গেছে। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা।
পূর্ব পরিকল্পনা মাফিক ২৭ সেপ্টেম্বর কলম্বোর উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ টেস্ট দল।
ডাম্বুলায় ১৫ দিনের ক্যাম্পশেষে ক্যান্ডিতে যাবেন মমিনুল হকরা।
সেখানে ১৮-২০ অক্টোবর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ট্যুর ম্যাচের পর ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে নামবে বাংলাদেশ দল, যা হবে করোনা বিরতির পর বাংলাদেশ ক্রিকেটের মাঠে ফেরাও।

কোয়ারেন্টিনের কড়াকড়ির কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রাথমিক প্রস্তাবে সফরে যেতে রাজী হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বুধবার নিজ দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন করোনা টাস্কফোর্সের সঙ্গে আলোচনার পর সফরের পালে জোর হাওয়া লেগেছে। বিসিবি যতটুকু ছাড় চেয়েছিল, তারচেয়েও বেশি ছাড় দিচ্ছে শ্রীলঙ্কা।

 

Comments (0)
Add Comment