কাতারের নতুন শ্রম আইনে বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সামনে রেখে স্টেডিয়াম নির্মাণসহ ব্যাপক অবকাঠামো উন্নয়নের কাজ চলছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।
অভিবাসী শ্রমিকদের আরও কাজের সুযোগ করে দিতে নতুন শ্রম আইন জারি করেছে কাতার।
এতে, অনলাইনে আবেদন করে এক কোম্পানির অধীনে থেকে অন্য কোম্পানিতে কাজ করা যাবে।

কাতারে অভিবাসী শ্রমিকদের জীবনমানের উন্নয়নে নতুন কাজের সুযোগ সৃষ্টির জন্য শ্রম আইন পরিবর্তন করেছে কাতার সরকার।
নতুন আইনটির ফলে এক কোম্পানির অধীনে থেকেই অন্য কোম্পানিতে করা যাবে কাজ।
এই রকম কাজের সুযোগ দেয়ায় কাতার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

Comments (0)
Add Comment