র‍্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে টপকে গেল বাংলাদেশ

আজ শুক্রবার থেকে ছেলেদের ক্রিকেট মাঠে গড়ালেও মেয়েদের ক্রিকেট সেভাবে শুরু হয়নি।
তবে মেয়েরা অনুশীলন করে যাচ্ছেন।
এর মাঝেই সুখবর দিল বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সদ্য প্রকাশিত আইসিসি র‍্যাংকিংয়ে ওয়ানডেতে শ্রীলঙ্কাকে টপকে আটে উঠে এসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

৫০ ওভারের ফরম্যাটে এতদিন বাংলাদেশের অবস্থান ছিল ৯ নম্বরে।

 

Comments (0)
Add Comment