আলুর দামে রেকর্ড

যা হওয়ার নয়, তা-ই হয়েছে। নিয়ন্ত্রণহীন বাজারে আলুর দাম ইতিহাস গড়েছে।
খুচরা বাজারে আলু এখন ৫০ থেকে ৫৫ টাকা কেজি।
গত দুই দিনেই পণ্যটির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আলুর এই দাম গত বছরের একই সময়ের তুলনায় ১৩৩ শতাংশ বেশি। অবশ্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে প্রায় ১০০ শতাংশ বেশি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিজেদের উৎপাদিত পণ্যটির দাম স্বাধীনতার আগে তো নয়ই, স্বাধীনতার পরও এত বাড়েনি।

Comments (0)
Add Comment