শনিবার (১৪ মে) বাংলাদেশ সময় দিনগত রাতে অঙ্গরাজ্যের ওয়েব বিভাগে এ দুর্ঘটনা ঘটে।
সেখানকার স্বেচ্ছাসেবক ফায়ার ডিপার্টমেন্ট প্রধান রিচার্ড এ. রেঙ্গেল বলেন, বাসের এই দুর্ঘটনায় প্রায় সব যাত্রীই আহত হয়েছেন। এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিভাগের মুখপাত্র ল্যারি সানচেজ জানিয়েছেন, আহতদের মধ্যে ২২ বাস যাত্রীকে পাশের ডক্টরস হসপিটাল, ১৫ জনকে বিভাগীয় মেডিকেল সেন্টার এবং বাকি সাতজনকে ডিমিট কাউন্ট্রি হাসপাতালে ভর্তি করা হয়েছে।