সোমবার এক সাক্ষাৎকারে মুসলিমদের সম্পর্কে ট্রাম্পের দৃষ্টিভঙ্গী নিয়ে জোলিকে প্রশ্ন করলে তিনি চোখ বন্ধ করেন এবং অসম্মতিসূচক মাথা নাড়ান।
‘আমার মতে, সারা বিশ্বের স্বাধীনতাকামীদের আগমনে তৈরি হয়েছে আমেরিকা, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার জন্য। কাজেই এমন একজন লোকের কাছ থেকে একথা শোনা কঠিন যিনি আমেরিকান প্রেসিডেন্ট হতে চান।’
ট্রাম্প আমেরিকায় মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ চান বলে বিতর্কিত মন্তব্য করলে সারাবিশ্ব এর নিন্দায় সরব হয়। সর্বশেষ লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খানও তাকে অজ্ঞ বলে মন্তব্য করেছেন এবং ইসলাম সম্পর্কে তাকে জ্ঞানদানের ইচ্ছা প্রকাশ করেছেন।