কেনটাকির পাডুকার প্রাইমারি নিয়ে প্রচারাভিযানে ব্যস্ত হিলারিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন। মঙ্গলবার এ প্রাইমারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
অবশ্য এর আগে অর্থনীতি সামাল দেয়ার বিষয়ে তার স্বামীর সক্ষমতা নিয়ে অনেকবার গর্ব করেছেন হিলারি।
রোববারও ফোর্ট মিচেলে তিনি ঘোষণা করেছিলেন, মার্কিন অর্থনীতি চাঙ্গা করার দায়িত্ব বিল ক্লিনটনকে দেয়া হবে। অবশ্য রাতারাতি তার সে মনোভাব কেন পরিবর্তন হলো তা ব্যাখ্যা করেননি হিলারি।
অবশ্য চলতি মাসের গোড়ার দিকে হিলারি বলেছিলেন, নির্বাচনে বিজয়ী হলে মার্কিন যুক্তরাষ্ট্র তিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।