কোনো ওষুধে যখন কাজ হচ্ছিল না তখন নাবিল গ্রামের মানুষের কথা মতো এক তান্ত্রিকের দ্বারস্থ হয়। তান্ত্রিক বাড়িতে অশুভ ছায়া আছে বলে তার মন্ত্র সাধন শুরু করে। চিকিৎসার নামে তাকে আঘাত করতে করতে একসময় পারমিতাকে মেরে ফেলে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম জলনূপুর ও পারমিতার গল্প।
পৃথু রাজের রচনা ও পরিচালনায় এতে পারমিতার চরিত্রে অভিনয় করেছেন শশী। নাবিল চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনারকে। শশীর বাবার চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ।
সম্প্রতি বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। ১৯ মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে টেলিফিল্মটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।