কাতারে পৌঁছালেন জেমি

কাতারে পৌঁছালেন জেমি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই সপ্তাহেরও বেশি সময় হোটেলবন্দী ছিলেন তিনি। জাতীয় ফুটবল দলের প্রধান কোচ মঙ্গলবার করোনামুক্ত  হয়েছেন।  বুধবার সকালেই তিনি উড়াল দেন কাতারের উদ্দেশ্যে। বাংলাদেশ সময় বিকেলে সাড়ে চার টার দিকে তিনি দোহায় গিয়ে পৌঁছেছেন।

বিমানবন্দর থেকে জেমি ডে  বলেন, ‘ভালোভাবেই আমি কাতারে পৌঁছেছি।’ জেমি ডে নভেম্বরে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পর করোনা আক্রান্ত হয়েছিলেন। যে কারণে, দ্বিতীয় ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারেননি।

Comments (0)
Add Comment