আরও ১১ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা চলছে: বাণিজ্যমন্ত্রী

আগামী দিনে বাণিজ্য সুবিধা বৃদ্ধির জন্য সরকার আরও ১১টি দেশের সঙ্গে পিটিএ বা এফটিএ স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে। ফলে উন্নত ও উন্নয়নশীল দেশ থেকে স্বল্পোন্নত দেশ হিসেবে বর্তমানে প্রাপ্ত বাংলাদেশের কিছু বাণিজ্য সুবিধা লোপ পাবে।

শনিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ভুটানের সঙ্গে বাংলাদেশের পিটিএ স্বাক্ষর উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Comments (0)
Add Comment