যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বলেছে, তারা এ ঘটনাকে একটি ‘দুর্ঘটনা’ হিসেবেই দেখছে। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে এই বোমারু বিমানটি নর্থ ডাকোটা অঞ্চলের অন্তর্গত এক দ্বীপে মোতায়েন ছিল। বুধবার এক সামরিক প্রশিক্ষণে অংশ নেয়ার সময় এটি বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে কোনো সন্ত্রাসী হামলার কারণে এটি বিধ্বস্ত হয়নি বলে জানিয়েছে স্থানীয় নিউজ সাইট ‘কুয়াম’।
দীর্ঘ ৬ দশক ধরে মার্কিন বি-৫২ বিমান মার্কিন বিমানবাহিনীতে সার্ভিস দিয়ে আসছে। এর আগে ২০০৮ সালে মার্কিন বি-৫২ বোমারু বিমান গুয়ামের কাছের সাগরে বিধ্বস্ত হলে ছয়জন ক্রুর সবাই নিহত হন।