আর এই কনসার্টটি উপভোগ করতে শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র শুক্রবার দিনটিতে দেয়া হয়েছে টিকিটের উপর আকর্ষণীয় মূল্যহ্রাস।
গ্রিন ইভেন্ট ম্যানেজমেন্ট সূত্র জানায়, ‘শুধুমাত্র শুক্রবার (২০ মে) ছাত্র-ছাত্রীদের জন্য সকল প্রকার টিকিট হ্রাসকৃত মূল্যে বিক্রয় হবে। অফারটি পাওয়া যাবে গ্রিনের অফিস, ticketchai.com অফিস, ফরচুন ফ্রাইড চিকেন (এফএফসি) এবং ফ্যাশন হাউজ দেশাল এর আউটলেটগুলোতে।’
সূত্রটি আরো জানায়, ‘আমরা লক্ষ্য করেছি ‘ইলুভেইটি’ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের কাছে ভীষণ জনপ্রিয়। তাদের কথা মাথায় রেখেই আমরা এই ব্যান্ড দলকে আমন্ত্রণ জানিয়েছি। ইতোমধ্যেই তারা বাংলাদেশে আসার বিষয়টি তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে নিশ্চিত করেছেন। এছাড়া আগে টিকিটের মূল্য ছিল ৮ হাজার টাকা এবং ৩ হাজার ৭০০ টাকা। শুধুমাত্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে আগামীকাল হ্রাসকৃতমূল্যে ৮ হাজার টাকার টিকিট ৬ হাজার হাজার টাকায় এবং ৩ হাজার ৭০০ টাকার টিকিট ২ হাজার ৭০০ টাকায় ক্রয় করতে পারবেন তাদের স্টুডেন্ট আইডি দেখিয়ে।’
অফারটি শুধুমাত্র শুক্রবারের জন্য প্রযোজ্য। অফারের টিকিট নিজে এসে নিয়ে যেতে হবে। অনলাইন বুকিং অফারের আওতাভুক্ত নয় বলেও জানায় গ্রিন ইভেন কর্তৃপক্ষ। প্রয়োজনে যোগাযোগ- ০১৬৭০২৯৯৯২১, ০১৯৫৭০৮৭১৩।