হাওয়ায় ভেসে ৬২০ কিমি বেগে ছুটল চীনা ‘ম্যাগলেভ’ প্রযুক্তির ট্রেন 

চীন বিশ্বে দ্রুতগতির ট্রেন প্রযুক্তিতে অন্যসব উন্নত দেশকেও বেশ কয়েক ধাপ পেছনে ফেলে দিয়েছে।

সম্প্রতি চীন উন্নত প্রযুক্তির ‘ম্যাগলেভ’ প্রযুক্তিনির্ভর ওই প্রোটোটাইপ ট্রেনের পরীক্ষা চালিয়েছে। যেটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৬২০ কিলোমিটার। সিনহুয়া ও সিএনএনের।

এই ট্রেনে কোনো চাকা নেই। এই ট্রেনটি চুম্বকীয় বলেই রেললাইনের ওপর ভাসমান অবস্থায় থাকে। ‘ম্যাগলেভ’ প্রযুক্তিতে প্রায় ভাসমান অবস্থায় ট্রেনকে তড়িৎ চুম্বকীয় শক্তির মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হয়। ফলে ট্রেন লাইনের সঙ্গে ইঞ্জিন বা কামরার ঘর্ষণ হয় না। প্রতি ঘণ্টায় ৬২০ কিলোমিটার গতি বাড়িয়ে দেওয়া যায়।

চীনের দ্যা সাউথওয়েস্ট জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই প্রোটোটাইপ ট্রেনটি তৈরি করেছেন । ৬৯ ফুটের এই প্রোটোটাইপটি সম্প্রতি চীনের চেংদুতে প্রকাশ্যে আনা হয়।

চীনের বিজ্ঞানীরা আশা করছেন, আগামী তিন থেকে ১০ বছরের মধ্যে এটি মানুষের ব্যবহারের জন্য চূড়ান্ত ছাড়পত্র পেয়ে যাবে। সেই সঙ্গে চেষ্টা চলছে ট্রেনের সর্বোচ্চ গতি ৬২০ থেকে বাড়িয়ে প্রতি ঘণ্টায় ৮০০ কিলোমিটারে নিয়ে যেতে।

Comments (0)
Add Comment