সোমবার (১৮ জানুয়ারি) উসমানীয় (অটোমান) সাম্রাজ্যের সর্বশেষ উত্তরসূরি দুন্দার আবদুল করিম মৃত্যুবরণ করেন।
তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ দুন্দার আবদুল করিমের পরিবারের বিবৃতির বরাতে এমন খবর প্রকাশ করেছে ।
এদিকে এক টুইট বার্তায় দুন্দারের পরিবারের সদস্য ওরহান ওসমানোগুলু বলেন, আমাদের পরিবারের বাবা উসমানীয় বংশধর ও আমার চাচা প্রিন্স দুন্দার আবদুল করিম উসমানগলু সিরিয়ার দামেস্কোয় মারা গেছেন। আল্লাহ তাকে শান্তিতে রাখুন।
১৯২৪ সালে উসমানীয় খেলাফতের বিলুপ্তির পর দুন্দার আবদুল করিমের বাবাকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তারা সিরিয়ার রাজধানী দামেস্কোয় বসবাস শুরু করেন। আবদুল করিমেরও এ শহরে জন্ম হয়েছে।