আরসিপি নামের একটি জরিপ সংস্থা জানিয়েছে, তাদের সর্বশেষ গড় ফলাফল থেকে ট্রাম্পের এগিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জনগণের সমর্থনে হিলারির চেয়ে দশমিক ২ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প।
তবে এতদিন পর্যন্ত হিলারিই শীর্ষস্থানে ছিলেন। সেসময় ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন হিলারি। কিন্তু সেপ্টেম্বর থেকেই তার জনপ্রিয়তা কমতে শুরু করে।