যুক্তরাষ্ট্র ইতিহাসে এই প্রথম নিয়োগ দিতে যাচ্ছে মুসলিম অ্যাটর্নি। পাকিস্তানি বংশোদ্ভূত সায়মা মোহসিন এতে নিয়োগ পেতে যাচ্ছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এখবর জানান।
যুক্তরাষ্ট্রের মিশিগানের স্থানীয় সংবাদমাধ্যম ডেট্রয়েট ফ্রি প্রেস জানিয়েছে, এশীয় বংশোদ্ভূত একজন অভিবাসী হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদে সায়মা মোহসিন বৈচিত্র্য নিয়ে আসবেন। রাজ্যের পূর্বাঞ্চলের প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা হবেন তিনি। আগামী ২ ফেব্রুয়ারি নিজের দায়িত্ব বুঝে নেবেন ৫২ বছর বয়সী সায়মা মোহসিন। তিনি মিশিগানের ডেট্রয়েটের বর্তমান অ্যাটর্নি ম্যাথু সিনডারের স্থলাভিষিক্ত হবেন।
যুক্তরাষ্ট্রের প্রতিটি জেলার প্রধান কেন্দ্রীয় আইন প্রয়োগকারী কর্মকর্তা হলেন অ্যাটর্নিরা। আগে মার্কিন অ্যাটর্নি অফিসের সহিংস ও সংঘবদ্ধ অপরাধ ইউনিট, ড্রাগ টাস্কফোর্স, সাধারণ অপরাধ ইউনিট ও মার্কিন বিচার মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন সায়মা।
সায়মা মোহসিনের স্থায়ী অ্যাটর্নি হিসেবে মনোনীত হতে অনুমোদন লাগবে সিনেটের।