২৬ মার্চ ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুজিববর্ষের আনুষ্ঠানিকতায় আমন্ত্রণ জানানো হয়েছে।

২৬ মার্চ স্বাধীনতার ৫০তম বার্ষিকী বা সুবর্ণ জয়ন্তি ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত পররাষ্ট্র সচিবপর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে রোববার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের যে সময় সূচি আছে তাতে ২৬ মার্চ আমাদের স্বাধীনতার ৫০তম বার্ষিকী বা সুবর্ণ জয়ন্তিতে তার আসার কথা আছে।

মোদি ২৬ মার্চ ঢাকার অনুষ্ঠানে যোগ দিয়ে ২৭ মার্চ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আগামী এপ্রিল মাসে এ রাজ্যের নির্বাচন থাকায় মার্চ মাসে মোদির সফরসঙ্গী হিসেবে মমতা বন্দোপাধ্যায় আসার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন পররাষ্ট্র সচিব।

Comments (0)
Add Comment