চুরি হওয়া দোকানটির সিসি টিভি ফুটেজ ঘেটে প্রমাণও পাওয়া গেল ঘটনাটি। অনলাইনে ভাইরাল হওয়া ফুটেজটিতে দেখা যায় মুম্বাইয়ের একটি কাপড়ের দোকান থেকে বেশ কয়েকটি টিশার্ট নিয়ে দাম না দিয়েই চম্পট দেন এই বলিউড তারকা।
তবে বলিউড বোদ্ধারা বলছেন ভিন্ন কথা। তারা মনে করেন, আসলে এটি চুরি নয়। এসব কিছুই ছিলো সাজানো। আর এটি করা হয়েছে দর্শকদের মনযোগ আকর্ষণের জন্য। কারণ সামনেই আসতে যাচ্ছে রীতেশ অভিনীত বলিউডের কমেডি সিকুয়্যাল `হাউজফুল থ্রি`!
তবে দর্শক মনযোগের এই পন্থাটি ভালো ভাবে নেননি রিতেশ ভক্তরা। এমন কর্মকাণ্ডের জন্যে অনলাইন জুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রিতেশ।