ইউএসএআইডি মিয়ানমারের আর্থিক সহায়তা সরিয়ে নিচ্ছে

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) মিয়ানমার সরকারের জন্য প্রতিশ্রুত ৪ কোটি ২২ লাখ ডলারের আর্থিক সহায়তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

আজ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা দখলের প্রেক্ষাপটে নেওয়া এই সিদ্ধান্ত শিগগির কার্যকর করা হবে। এদিকে ইউএসএআইডি এক বিবৃতিতে বলেছে, ওই অর্থ মিয়ানমার সরকারেরর কাজে লাগত। কিন্তু অভ্যুত্থানের পর দেশটিতে কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

সামরিক বাহিনীকে সহায়তা করার বদলে সুশীল সমাজের সহায়তা করতে ও তাকে জোরদার করার কাজে এসব তহবিল সরিয়ে নেওয়া হবে।

তবে মার্কিন সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় কর্মসূচির আওতায় মিয়ানমারের জনগণের জন্য প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।

Comments (0)
Add Comment