ডেনমার্কে পুলিশের ওপর কফ মারায় চার মাসের কারাদণ্ড

দুজন পুলিশ সদস্যের গায়ে কফ মারা এবং ‘করোনা’ বলে চিৎকার করায় এক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ডেনমার্কে এমন ঘটনা ঘটেছে।

ওই ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘সহিংসতা চেষ্টার’ অভিযোগ প্রমাণিত হওয়ায় ডেনমার্কের সুপ্রিম কোর্ট এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির বয়স ২০ বছর।
তিনি একটি জন্মদিনের পার্টি থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন।
রুটিন চেকের অংশ হিসেবে পুলিশ তাকে আটকায়।

গত ২৯ মার্চ এমন ঘটনা ঘটেছে। পুলিশ গাড়ি থামানোর পর ওই ব্যক্তি ‘করোনা’ বলে চিৎকার করে এবং পুলিশ কর্মকর্তার শরীরে ৫০ সেন্টিমিটার দূরে কফ ফেলেন।

ওই ব্যক্তি দাবি করেন যে, তিনি মদ্যপ ছিলেন।
কিন্তু তার এমন আচরণের কারণে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে অবশ্য ওই ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

Comments (0)
Add Comment