মিয়ানমারে নিজেদের তৈরি ঢাল নিয়ে পুলিশের সামনে বিক্ষোভকারীরা

মিয়ানমারজুড়ে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভকারীদের ওপর গুলি করেছে পুলিশ।

এমন পরিস্থিতিতে পুলিশের গুলি থেকে রক্ষা পেতে নিজেদের বানানো ঢাল নিয়ে পথে নামছেন বিক্ষোভকারীরা।

মঙ্গলবার ইয়াঙ্গুনের বিভিন্ন এলাকায় হেলমেট ও ঘরে বানানো ঢাল নিয়ে পথে নামেন শতাধিক আন্দোলনকারী। তবে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। ইয়াঙ্গুনের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।

মিয়ানমারে এখন পর্যন্ত পুলিশের গুলিতে ১৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

Comments (0)
Add Comment