বন্যায় কয়েকশ’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনটি কারাগার খালি করতে হয়েছে। রাস্থাঘাট-ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে।
এদিকে মার্কিন সেনা ও স্থানীয় উদ্ধারকারী দলের পাশাপাশি কুকুরের সাহায্যে নিখোঁজ চার সেনা সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আহত তিন সেনা সদস্য হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় আরো প্রাণহানির ঘটনার আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ মানুষদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে।