এক সপ্তাহ হয়নি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, থাকার কথা কোয়ারেন্টাইনে।
তা না করে নিজের বাসভবনে নিজের মিডিয়া দলের সঙ্গে সশরীরে বৈঠক করে বিরোধী দলের তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
সিনেটর শিবলি ফারাজ এবং ফয়সাল জাভেদ নিজেদের টুইটার অ্যাকাউন্টে সোমবারের ঐ বৈঠকের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ইমরান খানের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, দেশে এখন করোনাভাইরাস মহামারির তৃতীয় ঢেউ চলছে।
আর খোদ প্রধানমন্ত্রীই কি না এই রোগের বিস্তার রোধে জারি করা দিকনির্দেশনা (এসওপিএস) লঙ্ঘন করছেন।
বিরোধী দল থেকে অসু্স্থ ইমরানের সঙ্গে বৈঠকে যোগ দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করার আহ্বানও জানানো হয়েছে।
খবর দ্য ডনের। গত ২০ মার্চ প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড-১৯ ‘পজিটিভ’ হন।