বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, লিঙ্গ বৈষম্যের দিক দিয়ে পাকিস্তান বিশ্বের সবচেয়ে খারাপ চারটি দেশের মধ্যে স্থান পেয়েছে।
প্রতিবেদনে মূল্যায়ন করা ১৫৬টি দেশের মধ্যে দেশটি ১৫৩তম স্থানে রয়েছে।
গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২১-এ বলা হয়েছে, পাকিস্তান চারটি উপ-সূচকের মধ্যে দুটিতে নিচের ১০টি দেশের মধ্যে রয়েছে।
দেশটি অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগের ১৫২তম এবং স্বাস্থ্য ও বেঁচে থাকার ক্ষেত্রে ১৫৩তম স্থান অধিকার করে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ২২.৬% নারী শ্রমশক্তিতে অংশগ্রহণ করে। ব্যবস্থাপনা পদে মাত্র ৪.৯%।
এতে বলা হয়েছে, গড়ে একজন পাকিস্তানি নারীর আয় পুরুষের আয়ের ১৬.৩ শতাংশ।