পাকিস্তান ভুল পথে আছে, মনে করেন দেশের ৭৩ শতাংশ নাগরিক

পাকিস্তানে মূল্যস্ফীতি, দারিদ্রতা ও বেকারত্ব ক্রমশ বাড়ছে।
এমতাবস্থায় দেশটির প্রায় ৭৩ শতাংশ নাগরিক মনে করেন তাদের দেশ ভুল পথে পরিচালিত হচ্ছে।
সম্প্রতি ইপসোস কর্তৃক প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
এ খবর প্রকাশ করেছে আল আরাবিয়া পোস্ট।

সেখানে বলা হয়েছে, মোট ১ হাজার পাকিস্তানি নাগরিকের ওপর এই জরিপ চালানো হয়। এর মধ্যে ৬২ শতাংশ মনে করেন মূল্যস্ফীতি, দারিদ্র্য ও কর্মসংস্থান জনগণের সামনে এখন সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে।

 

জরিপে ২৩ শতাংশের ধারণা, পাকিস্তান সরকারের বর্তমান নীতিতে কোনো ধরনের সমস্যা নেই এবং প্রায় ৭০ শতাংশ মানুষ দেশের দুর্দশার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
দেশটির বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ৬৪ শতাংশ নাগরিক মনে করছেন, পাকিস্তানের অর্থনীতি ভালো অবস্থানে নেই।

 

Comments (0)
Add Comment