দেনায় জর্জরিত এয়ার ইন্ডিয়ার ভার বইবে না সরকার

চরম অব্যবস্থাপনার কারণে লোকসান গুনতে গুনতে ঋণে জর্জরিত হয়ে পড়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
বহুদিন ধরেই এয়ারলাইনটি বিক্রির চেষ্টা করছে দেশটির সরকার।
তবে ঋণের এই ভার আর টানতে চায় না তারা।
একারণে আগামী পাঁচ মাসের মধ্যেই সংস্থাটিকে বেসরকারি খাতে তুলে দিতে চান ভারতীয় নীতিনির্ধারকরা।

সেই প্রক্রিয়াও অনেকটা গুছিয়েও এনেছে ভারতীয় কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়া কিনতে আগ্রহীদের দাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছে তারা।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে আগামী সেপ্টেম্বরের মধ্যেই।

এয়ার ইন্ডিয়া কেনার ক্ষেত্রে এরইমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম আলোচনায় এসেছে।
তবে গত ডিসেম্বর থেকে জোরেশোরে শোনা যাচ্ছে টাটা গ্রুপের নাম।

Comments (0)
Add Comment