লিবিয়া উপকূলে ১৭০ অভিবাসী নিয়ে নৌকাডুবি

লিবিয়া উপকূলে ১৭০ জন অভিবাসন প্রত্যাশী আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। নৌকাডুবিতে তাদের সবার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স ফ্রান্সের মানবিক সহায়তা বিষয় সংস্থা এসওএসের বরাত দিয়ে জানায়, লিবিয়া উপকূলের অদূরে ১৭০ জন আরোহী নিয়ে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যায়।

তবে এসব অভিবাসী কোন কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা যায়নি তারা।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা খবর পেয়ে তাদের উদ্ধার কাজ শুরু করে। নৌকাডুবির ঘটনায় কাউকে জীবিত উদ্ধার করা না গেলেও ১০ জনের মরদেহ সাগরে ভাসতে দেখা গেছে।

অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে রুট হিসেবে ব্যবহার করে আসছে মানবপাচারকারীরা। তারা অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে।

Comments (0)
Add Comment